দুর্গাপুর মহকুমা হাসপাতালে উদ্বোধন হলো ল্যাপারোস্কপি ইউনিট

দুর্গাপুর মহকুমা হাসপাতালে উদ্বোধন হলো ল্যাপারোস্কপি ইউনিট

নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুর মহাকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে,আজ যুক্ত হলো আরও নতুন একটি পালক। এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হতে চলেছে , অত্যাধুনিক ল্যাপারোস্কপি সার্জারি । শনিবার সকালে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার , এডিডিএ চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা , হাসপাতাল সুপার ধীমান মন্ডল , দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি চন্দন দত্ত ও রোটারি ক্লাব অফ দুর্গাপুর (সেন্ট্রাল) এর সমস্ত প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের নতুন ল্যাপারোস্কপি ইউনিটির উদ্বোধন করা হয়। হাসপাতাল সূত্রের খবর, দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের পক্ষ থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের কবি দত্তের কাছে ল্যাপারোস্কপি মেশিনের প্রয়োজনীয়তার কথা জানান হয়। সেইমত , বিষয়টি নিয়ে তিনি কথা বলেন রোটারি ক্লাব অফ দুর্গাপুর(সেন্ট্রাল) এর সদস্যদের সাথে। এবং তাঁর ডাকে সারা দিয়ে , দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসার সুবিধার স্বার্থে অত্যাধুনিক ল্যাপারোস্কপি সার্জারি মেশিন তুলে দেওয়া হয়। আজ হাসপাতালের সেই ল্যাপারোস্কপি ইউনিটের উদ্বোধন হয়। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন , দুর্গাপুর মহকুমা হাসপাতালে ল্যাপারোস্কপি ইউনিট শুরু হওয়ায় হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে অনেক সুবিধা হলো। বেশ কিছু রোগের আর ওপেন সার্জারি করার প্রয়োজন হবে না। এতে উপকৃত হবেন সমস্ত রোগীরা । পাশাপাশি তিনি রোটারি ক্লাব অফ দুর্গাপুর (সেন্ট্রাল) এর সকলকে এই কাজের জন্য ধন্যবাদ জানান। এছাড়াও , এডিডিএ চেয়ারম্যান তথা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, দুর্গাপুর মহকুমা হাসপাতালকে চিকিৎসা পরিষেবার দিক থেকে আরও উন্নত করা হবে।

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0