অভিজ্ঞতা ও উন্নয়নকে হাতিয়ার করে দুর্গাপুর বিধানসভার দুই আসনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা:- অবশেষে জল্পনার অবসান! বাংলার ২৯১টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন মুখ থেকে অভিজ্ঞ তারকা, ঘাসফুল শিবিরের পূর্ণাঙ্গ তালিকায় রয়েছে একগুচ্ছ চমক। দার্জিলিংয়ে তিনটি আসন জিটিএ-কে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গাপুর পূর্ব ও পশ্চিম এই দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। দুর্গাপুর পূর্ব কেন্দ্রে ফের আস্থা রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদার-এর ওপর। অন্যদিকে পশ্চিম কেন্দ্রে নতুন চমক হিসেবে তুলে ধরা হয়েছে, এডিডিএ চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত-কে, যিনি ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলার উন্নয়নের মুখ হিসেবে পরিচিত।আর এই দুই বিধানসভা আসনে বিজেপির তরফে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভায় লক্ষণ ঘোড়ুইকে করা হয়েছে। অন্যদিকে সিপিআইএম-এর তরফে দুর্গাপুর পূর্ব বিধানসভার প্রার্থী সীমান্ত চ্যাটার্জী এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভার প্রার্থী প্রভাস সাঁই-কে করা হয়েছে। এককথায় দুর্গাপুরে এই দুই বিধানসভা কেন্দ্রের তৃণমূল , বিজেপি ও সিপিআইএম দলের প্রার্থীদের নাম ঘোষণা সম্পূর্ণ।আজ তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর পূর্ব ও পশ্চিম দুই আসনের প্রার্থীদের নাম ঘোষণার পরেই দলীয় কর্মীরা মালা পরিয়ে ও সবুজ আবিরে বরণ করে নেন তৃণমূল প্রার্থীদের। তবে, অন্যদিকে এবার সব নজর এখন কবি দত্তকে ঘিরে।উল্লেখ্য কবি দত্তর নেতৃত্বে ইতিমধ্যেই দুর্গাপুরে চার লেনের রাস্তা, আধুনিক আলোকসজ্জা ও অত্যাধুনিক ফাউন্টেন তৈরি হয়েছে, যা শহরের চেহারা বদলে দিয়েছে।দুর্গাপুরে তৃণমূলের এই জোড়া কৌশল অভিজ্ঞতা ও উন্নয়নের মিশেল নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করেছে। এখন দেখার, কবি দত্তকে ঘিরে তৈরি হওয়া প্রত্যাশা ভোটবাক্সে কতটা প্রতিফলিত হয়।
What's Your Reaction?