কয়লা মাফিয়া বিজেপির জেলা কমিটিতে কটাক্ষ জেলা তৃণমূল নেতৃত্বের

কয়লা মাফিয়া বিজেপির জেলা কমিটিতে কটাক্ষ জেলা তৃণমূল নেতৃত্বের

নিজস্ব সংবাদদাতা:- এখনো রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেনি, নির্বাচন কমিশন। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ। কিন্তু এই আবহের মধ্যেই , রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারে নেমে পড়েছে শাসক থেকে বিরোধীরা। আর একটু একটু বাড়ছে রাজ্যে শাসক ও বিরোধীদের প্রচারের ঝাঁজ। একদিকে যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বকেয় টাকা মিটিয়ে দেওয়ার দাবি ও বর্তমানে এসআইআর তালিকা থেকে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদ সহ আরো নানান ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে। উল্টোদিকে বিজেপি রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দূর্নীতি ও চুরি নিয়ে সরব হয়েছে। আর এখন সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে, বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি। বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব পরিবর্তন যাত্রার রথে চেপে, রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের চুরি ও দুর্নীতি নিয়ে সভা করেছেন। এককথায়, রাজ্যের ভোট ঘোষণা না হলেও , রাজ্য জুড়ে কিন্তু ভোটের যুদ্ধ শুরু হয়েছে ।ঠিক এই আবহের মধ্যেই, চুরি ও দুর্নীতির ইস্যুতে বিজেপির বিরুদ্ধে এবার সরব হল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । তাঁদের বক্তব্য , বিজেপির নেতাদের রাজ্যের মানুষের কাছে বারবার মাফিয়া রাজ ও সিন্ডিকেট রাজ নিয়ে সরব হতে হতে দেখা গেছে ‌। কিন্তু বাস্তবে এর উল্টো ছবিটাই বারবার দেখতে পাচ্ছে রাজ্যের মানুষ। কারণ বিভিন্ন দুর্নীতিবাজ, মাফিয়া, চোরেরা বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকেই সমস্ত দুর্নীতি ও চুরি থেকে পরিষ্কার হয়ে যায়। এরকম বহু উদাহরণ রয়েছে। যারা বড় বড় দুর্নীতি ও চুরির সাথে যুক্ত ছিল, তারাই বিজেপিতে যোগ দিয়ে সমস্ত কিছু থেকে মুক্ত হয়েছে।বাংলার মানুষ বিজেপির আসল চেহারা চিনে ফেলেছে। বুধবার দুপুরে দুর্গাপুর ইস্পাত নগরীতে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস ভবনে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলন থেকে কয়লা মাফিয়া জয়দেব খাঁ-এর বিজেপি আসানসোল দক্ষিণ সাংগঠনিক জেলার স্থায়ী আমন্ত্রিত সদস্য হওয়ার প্রসঙ্গ টেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন , জয়দেব খাঁ আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষের কাছে কয়লা মাফিয়া হিসেবে পরিচিত একটি নাম।তাঁকে নিয়ে নানান বিতর্ক রয়েছে। আর এই কয়লা মাফিয়াকেই বছরখানেক আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে সম্বর্ধনা দিতে দেখা গেছে । এছাড়াও, বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে, বিজেপির বড় বড় নেতাদের সাথে এই কয়লা মাফিয়ার ছবি দেখতে পাওয়া গেছে। এবার বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে তাঁকে পরিষ্কার চেষ্টা করছে বিজেপি । এরা মুখে এক কথা বলে, আর কাজে করে আরএক। ওরা পরিবর্তন যাত্রা করছে, ওটা উল্টো রথের যাত্রা হবে । মানুষ এদের চিনে গেছে। এবার জেলা নটি আসনেই জয়লাভ করবে তৃণমূল। আর তৃণমূলের মোট আসন সংখ্যা আরো বাড়বে। তৃণমূলের লড়াই দুর্নীতির বিরুদ্ধে , মাফিয়াদের বিরুদ্ধে। এছাড়াও এদিন তিনি বলেন, বিজেপি যদি এখনে মাফিয়া রাজ কায়েম করে , ভোট করার চেষ্টা করে ‌। তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে সেটা আটকাবে। এদিন সাংবাদিক সম্মেলন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন, চেয়ারম্যান তথা জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং , তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা ভি শিবদাসন দাশু , তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক , তৃণমূল কংগ্রেস মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like
2
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0