বিধান নগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে পালিত হলো শিশু দিবস

বিধান নগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে পালিত হলো শিশু দিবস

নিজস্ব সংবাদদাতা:-গত ১৪ই নভেম্বর শুক্রবার এই দিনটি ছিল দেশের প্রয়াত প্রাক্তন  প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিন। পাশাপাশি এই দিনটি শিশু দিবস হিসাবেও পালন করা হয়। এই বিশেষ দিনটিকে সামনে রেখে , শুক্রবার সকালে আসানসোল - দুর্গাপুর পুলিশ কমিশনারেটের  বিধাননগর ফাঁড়ির উদ্যোগে , দুর্গাপুরের মুচিপাড়া এলাকার কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় চকলেটের প্যাকেট সহ পড়াশোনার বিভিন্ন সামগ্রী। এই অনুষ্ঠানে পুলিশ কাকুদের হাত থেকে বিশেষ উপহার‌ পেয়ে , আনন্দে আত্মহার স্কুলের সমস্ত খুদে পড়ুয়ারা। জানা গিয়েছে , বিধান নগর ফাঁড়ির আধিকারিক মিহির দে-র উদ্যোগে এই শিশু দিবসের অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিআই রনবীর বাগ, বিধাননগর ফাঁড়ির ইনচার্জ মিহির দে ,আইনজীবী আয়ুব খাঁন, বাচিক শিল্পী হৃদয় সাঁই, সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা,পুলিশ কর্মীরা ও স্কুলের শিক্ষকেরা । তবে , এদিনের অনুষ্ঠানে এসে নিজের পুরোনো স্মৃতিতে ফিরে গেলেন সিআই রণবীর বাগ। বিধাননগর ফাঁড়ির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।


Click Here to Visit

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0