পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছ থেকে বেআইনি বন্দুক ও কার্তুজ সহ গ্রেফতার এক যুবক
নিজস্ব সংবাদদাতা (পানাগড়):- বছরে শুরুতেই কাঁকসা থানার পুলিশের বড় সাফল্য। শুক্রবার সন্ধ্যার দিকে কাঁকসা থানার অন্তর্গত পানাগড়ের দার্জিলিং মোড় এলাকার কাছ থেকে এক যুবককে বেআইনি দেশীয় ওয়ান সাটার বন্দুক ও কার্তুজ সহ গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য । পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের সূত্রের খবর , পানাগড়ের দার্জিলিং মোড় থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম দেব বাউরী । এদিন গোপন সূত্রে খবর পেয়ে ,কাঁকসা থানা পুলিশ পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছে থাকা একটি পান দোকানের পাশ থেকে ওই যুবককে বেআইনি বন্দুক ও কার্তুজ সহ গ্রেপ্তার করে। পরে, ওই যুবককে নিয়ে যাওয়া হয় কাঁকসা থানায়। তবে, ধৃত যুবক কি কারনে এলাকায় অস্ত্র নিয়ে এসেছিল , তা জানতে যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।
What's Your Reaction?