আউসগ্রাম ২ নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সভা

আউসগ্রাম ২ নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সভা

তাপস কুমার গুই:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন-এর আউশগ্রাম–২ নম্বর ব্লক কমিটির উদ্যোগে মঙ্গলবার ব্লক অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হল সাংগঠনিক সভা। এদিনের সংগঠনিক সভায় সংগঠনের বিভিন্ন দিক ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন জেলা নেতৃত্ব।এই সভায় উপস্থিত ছিলেন আউশগ্রাম–২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সেখ আব্দুল লালন, আউশগ্রাম ২‌ নম্বর বিডিও চিন্ময় দাস, আউশ গ্রাম থানার আইসি শান্তনু অধিকারী,পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই এবং জেলার তৃণমূল যুবনেতা শেখ সঞ্জু।এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি আশীষ ঘোষ , জেলা সম্পাদক সুমন পাল, সহ-সভাপতি সেখ মেহতাব উদ্দিন, সদর উত্তর মহাকুমার সভাপতি দেবজ্যোতি কুন্ডু, বর্ধমান জেলা পঞ্চায়েতের পঞ্চায়েত কার্যনির্বাহী সভাপতি সাহেব মুখার্জি এবং সুদীপ সাঁই।এদিনের সংগঠনিক সভায় ফেডারেশনের বিভিন্ন স্তরের সদস্য ও কর্মীরা যোগ দেন। জানা গিয়েছে, এদিনের সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও বিভিন্ন কর্মসূচি যাতে ঠিক মতো ভাবে পালন করা যায় , তা নিয়ে আলোচনা হয় ।


Click Here to Visit

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0