আউসগ্রাম ২ নম্বর ব্লকের এস.আই আর. ওয়ার রুমের পরিদর্শনে এসে প্রশংসা মন্ত্রীর

আউসগ্রাম ২ নম্বর ব্লকের এস.আই আর. ওয়ার রুমের পরিদর্শনে এসে প্রশংসা মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা:-এখন বিভিন্ন জেলায় গিয়ে এস.আই.আর. এর কাজকর্ম খতিয়ে দেখার পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে বৈঠক করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। ঠিক একই ভাবে, শনিবার তিনি এসে পৌঁছান আউসগ্রাম বিধানসভার আউসগ্রাম ২ নম্বর ব্লকে। সেখানে তৃণমূল কংগ্রেসের এস.আই.আর. ওয়ার রুম পরিদর্শন করেন এবং ব্লক নেতৃত্বের কাজের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূলের ওয়ার রুম পরিদর্শনে এসে এদিন এস আই.আর.আর. কাজকর্ম নিয়ে সবাইকে আরও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।শনিবার পূর্ব বর্ধমান জেলার গলসি থেকে আউশগ্রাম ২ ব্লকের গেঁরাই গ্রামে দলীয় কার্যালয়ে আসেন তিনি এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রস্তুতি ও এস.আই.আর. সংক্রান্ত বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস আউশগ্রামের তৃণমূল কর্মীদের কাজের প্রশংসা করে বলেন, এখানকার তৃণমূল কর্মীরা খুব ভালো কাজ করেছেন। তবে আত্মসন্তুষ্টিতে ভোগা চলবে না। এছাড়াও তিনি জানান,এস.আই.আর. তালিকা থেকে যেসব প্রকৃত ভোটারের নাম বাদ যাচ্ছে বলে অভিযোগ উঠছে , সেগুলি খতিয়ে দেখতে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন,একটিও প্রকৃত ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এদিন অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় , দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন-সহ স্থানীয় নেতৃত্বরা।


Click Here to Visit

What's Your Reaction?

like
0
dislike
0
love
1
funny
0
angry
0
sad
0
wow
0