নির্ঝর বিদ্যালয়ের সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন
নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুর ইস্পাত নগরীর সি-জোন শান্তিপথে অবস্থিত নির্ঝর ডে বোর্ডিং উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পূজা উপলক্ষে আজ দুর্গাপুরের বেশ কয়েকজন সাংবাদিককে সম্মাননা জ্ঞাপন করার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়, পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে আলপনা প্রতিযোগিতা এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞান প্রদর্শনী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান প্রিন্সিপাল, মেন্টর, দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
What's Your Reaction?