কংগ্রেসের ২৮৪ জনের প্রার্থী তালিকা ঘোষণা, দুর্গাপুর পূর্বের প্রার্থী দেবেশ চক্রবর্তী এবং দুর্গাপুর পশ্চিমের প্রার্থী তরুণ রায়
নিজস্ব সংবাদদাতা:- সব প্রতীক্ষার অবসান। অবশেষে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হলো আজ। তবে বঙ্গে ভোটে দামামা ইতিমধ্যে বেজে গেছে। যুযুধান সব দল প্রচার শুরু করলেও কংগ্রেসের প্রার্থী ঘোষণা না হওয়ায় প্রচারে কিছুটা পিছিয়ে পড়ে কংগ্রেস। অবশেষে রবিবার সন্ধ্যায় বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কংগ্রেসের ২৮৪ জনের তালিকা প্রকাশিত হল। আর কংগ্রেসের প্রার্থী তালিকা সামনে আসতেই দেখা গেল হেভি ওয়েট নেতাদের ওপর আস্থা রেখেছে কংগ্রেস নেতৃত্ব। যেমন বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী প্রদীপ প্রসাদ। শুধু তাই, ডোমকলে আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে লড়বেন কংগ্রেস নেত্রী শাহনাজ বেগম। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র প্রার্থীকে প্রার্থী করা হয়েছে। মালদার মালতীপুরে কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর। তবে এতোদিন কংসের প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায়, দলের কর্মী ও সমর্থকরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। তবে এদিন সন্ধ্যায় কংগ্রেসের তালিকা প্রকাশ হতেই কাল থেকেই প্রচারে ঝড় তুলতে চলেছে কংগ্রেস। তবে সূত্রের খবর শনিবার বিকেলে দিল্লির ২৪, আকবর রোডে কংগ্রেস দপ্তরে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেই বৈঠকে ২৯৪ আসনে প্রার্থী নিয়ে আলোচনা হয়। গতকালই কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক শেষে পশ্চিমবঙ্গের কংগ্রেসের ইন-চার্জ গোলাম আহমেদ মীর জানিয়েছিলেন,সিইসি বৈঠকে এদিন ২৯৪ আসনের প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। প্রার্থী পদের জন্য মোট ২৫০০ আবেদন জমা পড়েছিল। ৮ আসন বাদে সব আসনেই শিগগিরই প্রার্থী ঘোষণা হয়ে যাবে। ৮ আসনে আরও বিস্তারিত আলোচনার পর প্রার্থীর নামে চূড়ান্ত সিলমোহর পড়বে। আর আজ সন্ধ্যায় প্রথম দফায় ২৮৪ জনের তালিকা প্রকাশ করে কংগ্রেস। এই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান জেলার সবকটি আসন কংগ্রেস প্রার্থীদের নাম। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীকে এবং দুর্গাপুর পশ্চিমের প্রার্থী করা হয়েছে দুর্গাপুরে ভূমিপুত্র তথা প্রাক্তন জেলা সভাপতি তরুণ রায়কে । সূত্রের খবর খুব শিঘ্রই কংগ্রেসের এই দুই প্রার্থী নিজেদের প্রচারে নামতে চলেছেন।
What's Your Reaction?