এস.আই.আর. আতঙ্কে মৃত্যুর অভিযোগ জামালপুরে মৃতের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল

এস.আই.আর. আতঙ্কে মৃত্যুর অভিযোগ জামালপুরে মৃতের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল

নিজস্ব সংবাদদাতা:- এসআইআর আতঙ্কে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে  এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ। ওই মৃত ব্যক্তির বাড়িতে সমবেদনা জানাতে পৌঁছায় , তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয়  সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এদিন পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এসআইআর আতঙ্কে মৃত বিমল সাঁতরার বাড়িতে যান,তৃণমূলের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী , রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সহ স্থানীয় বিধায়ক অলোক মাঝি  ও ব্লক সভাপতি মেহমুদ খান সহ স্থানীয় অন্যান্য তৃণমূল নেতারা। এছাড়াও জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার জামালপুর নবগ্রামের ওড়িশা পাড়ার বাসিন্দা , বিমল সাঁতরা  পেটের তাগিদে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে তামিলনাড়ু গিয়েছিলেন। গত ৩১ অক্টোবর  তিনি এসআইআর আতঙ্কে তামিলনাড়ুতে  বিষপান করে আত্মহত্যা করেন বলে অভিযোগ। গতকাল, রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিবারের হাতে তিন লক্ষ টাকার ক্ষতি পূরণের চেক অসহায় তুলে দেওয়া হয় এবং তৃণমূল কংগ্রেস সর্বদা পরিবারের পাশে রয়েছে, এই বার্তাও দেয়া হয়।  এদিন সামিরুল ইসলাম ও  নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় বিজেপি সরকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন।  মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সারা বাংলার মানুষ স্বৈরাচারী সরকারের এসআইআর-এর বিরুদ্ধে লড়াই করছে। একটাও বৈধ ভোটারকে ,ভোটার লিস্ট থেকে বিজেপি নাম কাটতে পারবে না। আপনারা অযথা আতঙ্কিত হবেন না। দিশাহীন বিজেপি সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে সাধারণ মানুষ জবাব দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে ধনাই বসবো।


Click Here to Visit

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0