দুর্গাপুরে মর্যাদায় পালিত আইএনটিইউসি-র‌ ৭৯ তম প্রতিষ্ঠা দিবস, গান্ধীজির আদর্শে শ্রমিক ঐক্যের ডাক সুভাষ সাহার

দুর্গাপুরে মর্যাদায় পালিত আইএনটিইউসি-র‌ ৭৯ তম প্রতিষ্ঠা দিবস, গান্ধীজির আদর্শে শ্রমিক ঐক্যের ডাক সুভাষ সাহার

নিজস্ব সংবাদদাতা:- ৩ রা মে, রবিবার। ভারতীয় জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস (INTUC)-র ৭৯তম প্রতিষ্ঠা দিবস। দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করল এএসপি ঠিকা মজদুর কংগ্রেস। সকালে সংগঠনের কার্যালয়ে উত্তোলন করা হয় INTUC-র তিরঙ্গা বর্ণিত পতাকা।

রবিবার সকালে দুর্গাপুরের এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিম বর্ধমান জেলা INTUC সভাপতি তথা সংগঠনের কার্যকরী সভাপতি সুভাষ সাহা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি মণিলাল সিনহা, দুর্গাপুর পশ্চিম বিধানসভা INTUC সভাপতি রবীন চ্যাটার্জী, এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের সম্পাদক অজয় বাগদি, কানায় বসাক, সহ-সভাপতি স্বপন কুন্ডু, কোষাধ্যক্ষ শিবনাথ ধীবর, সন্তোষ সূত্রধর, সত্যব্রত রায়, তপন লোহার, রাজেশ বাউরি-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে সবাইকে নিজের হাতে মিষ্টিমুখ করান সুভাষ সাহা।

এদিনের অনুষ্ঠানে সুভাষ সাহা বলেন, "১৯৪৭ সালের ৩ রা মে মাহাত্মা গান্ধীর আদর্শ ও সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশনায় INTUC প্রতিষ্ঠিত হয়। এই সংগঠন আজও শ্রমিকদের অধিকার ও মর্যাদার পক্ষে লড়াই করে চলেছে। তিনি আরও বলেন, "INTUC বিশ্বাস করে শান্তিপূর্ণ ও গঠনমূলক পদ্ধতিতে শ্রম-সমস্যার সমাধান সম্ভব। শ্রমিক-মালিক পারস্পরিক সহযোগিতা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের পক্ষে আমরা সোচ্চার।প্রতিষ্ঠা দিবসে সেই সমস্ত শ্রমিক, নেতা ও সংগঠকদের স্মরণ করেন তিনি, যাঁদের ত্যাগ ও প্রচেষ্টায় আজকের শ্রমিক সমাজ কিছুটা হলেও সুরক্ষিত। সুভাষ সাহা কর্মীদের শপথ করান— "INTUC-র আদর্শকে বাঁচিয়ে রাখা, শ্রমিকদের একতা ও ভ্রাতৃত্ব বাড়ানো এবং নির্যাতন-শোষণমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। শ্রমিকের অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য।

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0