নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো দুর্গাপুরের জনপ্রিয় প্রয়াত শ্রমিক নেতা আনন্দ গোপাল মুখার্জীর ১০০ তম জন্ম দিবস
নিজস্ব সংবাদদাতা:-২৬শে নভেম্বর বুধবার সকালে শিল্প শহর দুর্গাপুরের আসানসোল গামী ভিরিঙ্গি বাসস্ট্যান্ড সংলগ্ন আনন্দ গোপাল মুখার্জী শিশু উদ্যানে অনুষ্ঠিত হলো , দুর্গাপুরের অত্যন্ত জনপ্রিয় প্রয়াত প্রাক্তন সাংসদ তথা আন্তর্জাতিক শ্রমিক নেতা আনন্দ গোপাল মুখার্জীর শততম জন্মদিবস । আনন্দ গোপাল মুখার্জী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে,স্বর্গীয় আনন্দ গোপাল মুখার্জির প্রতি শ্রদ্ধা জানাতে সমাজের সর্বস্তরের মানুষরা এদিন উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটক, A.D.D.A. চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ, লেখক সুশীল ভট্টাচার্য, সমাজসেবী বিপ্রেন্দু চক্রবর্তী, দেবেশ চক্রবর্তী, উত্তম মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং বহু গুণীজনেরা । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বর্গীয় আনন্দ গোপাল মুখার্জির পুত্র অপূর্ব মুখার্জি ও তাঁর পুত্র বধু অনিন্দিতা মুখার্জি । এদিনের অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয় , রক্তদান শিবির, ক্যান্সার সচেতনতা শিবির ও কান সংক্রান্ত সমস্যার পরীক্ষা শিবির। এই শিবির গুলিতে বহু মানুষ তাঁদের নিজেদের চাহিদা মত পরীক্ষা করান।
What's Your Reaction?