দুর্গাপুরে এসআইআর নিয়ে বৈঠক করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস
নিজস্ব সংবাদদাতা:- এসআইআর নিয়ে বিভিন্ন জেলায় গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে সাংগঠনিক বৈঠক শুরু করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই রকমই, বুধবার পশ্চিম জেলার বেশ কয়েকটি জায়গায় ছিল মন্ত্রী অরূপ বিশ্বাসের কর্মসূচি। এদিন দুপুরে দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোন অঞ্চলের অ্যান্ড্রুজ প্যালেসের রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের বাসভবনে, এসআইআর নিয়ে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও , এই বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন , এসআইআর হলো বিজেপির একটা ষড়যন্ত্র। তারা যেভাবে এসআইআর মধ্যে দিয়ে বিহারের ক্ষমতা এসেছে। বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে ক্ষমতায় আসার প্রয়াস । যার ট্রেলার ছিল বিহারে। সেখানে সফলতা এসেছে। সেই ভবিষ্যৎ দেখিয়ে বাংলায় এসেছিল। কিন্তু এরা ভুলে গেছে , বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। এখানে মা, মাটি, মানুষের সরকার। এখানে একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আর তার জন্যই , বিভিন্ন জায়গায় কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়লে, তিনি দিল্লিতে ১০ লক্ষ মানুষকে নিয়ে গিয়ে আন্দোলনে নামবেন। এর পাশাপাশি এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস নির্বাচন কমিশনকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেন। এবং অভিযোগ করেন, বিজেপির নেতাদের কথা মতো কাজ করছে নির্বাচন কমিশন। বাংলার ভোটারদের বিভ্রান্ত করার পরিবেশ তৈরি করা হচ্ছে। বিএলওদের উপর অমানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে । এরা যাই করুক, বাংলায় এসআইআর এর নামে বৈধ ভোটারদের সাথে কোন অন্যায় করতে দেওয়া হবে না। সেই দিকে নজর রেখেই সারা রাজ্যজুড়ে কাজ করছে তৃণমূল কর্মীরা ।
Click Here to Visit
What's Your Reaction?