বুদবুদে বাজেট আলোচনা সভা বিজেপি যুব মোর্চার, উপস্থিত জেলা নেতৃত্ব সহ ৫০০ কর্মী

বুদবুদে বাজেট আলোচনা সভা বিজেপি যুব মোর্চার, উপস্থিত জেলা নেতৃত্ব সহ ৫০০ কর্মী

নিজস্ব সংবাদদাতা, গলসি:- বর্তমান বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। শুক্রবার বিকালে গলসি বিধানসভার মণ্ডল নম্বর ২-এর বুদবুদ বাজারে যুব মোর্চার উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বাজেটের বিভিন্ন দিক ও তার প্রভাব নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়।এদিনের সভায় উপস্থিত ছিলেন মণ্ডল নম্বর ২-এর যুব সভাপতি সঞ্জীব রায়, জেলা যুব মোর্চার সভাপতি পূরব শ্যাম, বর্ধমান জেলা যুব মোর্চার সম্পাদক সুজিত নারায়ণ এবং সাধারণ সম্পাদক শ্যামাজ্যোতি মাকর। এছাড়াও ছিলেন জেলা সহ-সভাপতি রমন শর্মা, জেলা সাধারণ সম্পাদক বিমান চন্দ্র রায়, গলসি বিধানসভার ভারতীয় জনতা যুব মোর্চার কনভেনার পিন্টু বণিক, বিধানসভার কনভেনর উত্তম দত্ত এবং সংখ্যালঘু সেলের সভাপতি কাজী হাসিবুর রহমান। সংগঠন সূত্রে খবর, এদিনের এই আলোচনা সভায় পাঁচশোর বেশি যুব কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। বক্তারা বাজেটে যুব, কৃষি ও পরিকাঠামো খাতে বরাদ্দের কথা তুলে ধরেন। পাশাপাশি, আগামী দিনে দলের যুব সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন জেলা নেতৃত্ব।

What's Your Reaction?

like
0
dislike
0
love
1
funny
0
angry
0
sad
0
wow
0