সাধারণ মানুষের চিকিৎসার কথা চিন্তা করে পাণ্ডবেশ্বরে শুরু হলো " বিধায়ক সেবা "

সাধারণ মানুষের চিকিৎসার কথা চিন্তা করে পাণ্ডবেশ্বরে শুরু হলো " বিধায়ক সেবা "

নিজস্ব সংবাদদাতা:- কথায় আছে স্বাস্থ্যই হলো সম্পদ, আর শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে, তবেই সমস্ত কাজকর্ম করা সম্ভব। কিন্তু নানান রোগের কারণে প্রতিটি মানুষকেই কোন না কোন সময় অসুস্থতার মধ্যে পড়তেই হয়। এছাড়াও,আর্থিক সমস্যার কারণে বহু মানুষের পক্ষে ভালো কোন জায়গায় গিয়ে চিকিৎসা করানোটাও সম্ভব হয়ে ওঠে না । এবার সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উদ্যোগে পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি অঞ্চলে শুরু হলো বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। মঙ্গলবার সকালে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত পাণ্ডবেশ্বর ব্লকের ডিভিসি মোড় এলাকার আয়োজিত একটি শিবিরের মধ্যে দিয়ে সে যাত্রা শুরু হল। জানা গিয়েছে, ধীরে ধীরে ১২টি পঞ্চায়েতের ১২টি জায়গায় এই রকম স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে।‌ দুর্গাপুরের মিশন হসপিটাল ও DIVITA আই কেয়ার এর সহযোগিতায় এদিনের স্বাস্থ্য পরিষেবা শিবিরটি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য পরীক্ষা শিবিরকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক সাড়া। এদিন সকাল থেকে বিনামূল্যে ডাক্তার দেখানোর পাশাপাশি চলে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা। দুর্গাপুরের মিশন হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয় । এই স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজনের বিষয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পাণ্ডবেশ্বর মানুষের প্রতি আমার অঙ্গীকার সুস্বাস্থ্য ও সু-চিকিৎসা। আর আজ থেকেই স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হলো।ধীরে ধীরে‌ পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি পঞ্চায়েতের সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। আজ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। পাশাপাশি এদিন স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করাতে আসা এক ব্যক্তি বলেন , আমাদের বিধায়ক এলাকার মানুষের জন্য খুব ভালো কাজ করেন । আজ তাঁরই জন্যই এত বড় একটা হাসপাতালের নামি ডাক্তারদের থেকে বিনামূল্যে চিকিৎসা করানো সুযোগ পাওয়া যাচ্ছে । এছাড়াও বিনা খরচে বেশ কিছু পরীক্ষা করার সুযোগ পাওয়া গেছে। এর জন্য বিধায়ককে ধন্যবাদ জানাই।


Click Here to Visit

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0