অ্যাম্বুলেন্স চালকদের সাথে যাত্রী সাথী অ্যাপ পরিষেবা নিয়ে কথা বললেন ডিসি ট্রাফিক

অ্যাম্বুলেন্স চালকদের সাথে যাত্রী সাথী অ্যাপ পরিষেবা নিয়ে  কথা বললেন ডিসি ট্রাফিক

নিজস্ব সংবাদদাতা:- প্রতিটি রোগী ও তাঁদের পরিবারের লোকেদের কাছে অ্যাম্বুলেন্স পরিষেবার একটা গুরুত্ব রয়েছে । তবে, বিভিন্ন সময় এই এম্বুলেন্স পরিষেবাকে নিয়ে, সাধারণ মানুষ সহ বিভিন্ন রোগী পরিবারের লোকেদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। কোন সময় , ঠিক সময় মতো অ্যাম্বুলেন্স না পাওয়ার অভিযোগ, আবার কোথাও কোথাও অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে সুযোগ বুঝে বেশি টাকা দাবি করার মত অভিযোগ , মাঝেমধ্যেই সামনে চলে আসে । তবে, এই সমস্ত সমস্যা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ, এখন ‘যাত্রী সাথী’ অ্যাপের মাধ্যমে মিলতে শুরু করেছে। রোগী ও তাঁদের পরিবারের লোকেদের কথা চিন্তা করে এবং অতি সহজ ও কম খরচে , এখন অ্যাম্বুলেন্স পাওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। সেই মতো মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের , D.C. ট্রাফিক P.V.G. সতীশ পশু মার্থী সহ ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে কাঁকসা ব্লকের অন্তর্গত রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে বৈঠক করা হয় । সেখানে ‘যাত্রী সাথী’ অ্যাপটি কী ভাবে ব্যবহার করতে হবে এবং এই অ্যাপের মাধ্যমে কী ভাবে পরিষেবাকে আরও সহজ করা যায়, সেই সমস্ত বিষয় গুলিকে নিয়ে, এদিন চালকদের সঙ্গে সরাসরি আলোচনা হয়। পরে অ্যাম্বুলেন্স চালকদের‌ থেকে জানা যায় , নতুন এই পরিষেবায় রোগী ও চালক , উভয়ের সুবিধা হবে। এই অ্যাপের মাধ্যমে যোগাযোগ করলেই, রোগীরা খুব সহজেই এবং দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা পেয়ে যাবেন। এর পাশাপাশি এতে রোগীর পরিবারের লোকেদের অতিরিক্ত ভাড়ার অভিযোগ থাকবে না।


Click Here to Visit

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0