বিজেপি যুব মন্ডল সভাপতির ফেসবুক পোস্ট ঘিরে দুর্গাপুরে নতুন বিতর্ক

বিজেপি যুব মন্ডল সভাপতির ফেসবুক পোস্ট ঘিরে দুর্গাপুরে নতুন বিতর্ক

নিজস্ব সংবাদদাতা:- " দুর্গাপুর পশ্চিম বিধানসভা ২০২৬ এ আমাদের প্রিয় বিধায়ক আবার লক্ষণ ঘোড়ুই মহাশয় কেই চাই "। দুর্গাপুর পশ্চিম ৩ নম্বর মন্ডল বিজেপি যুব সভাপতির এরকমই একটি ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে , এবার দুর্গাপুর জুড়ে নতুন করে তৈরি হলো বিতর্ক। দুর্গাপুর পশ্চিম তিন নম্বর মন্ডল বিজেপি যুব সভাপতি সুজয় মুখার্জীর তাঁর ফেসবুক পোষ্টের মাধ্যমে বলতে চেয়েছেন,বর্তমান দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইকেই ২০২৬ এর বিধানসভা নির্বাচনে , দুর্গাপুর পশ্চিম আসন থেকে আবার বিজেপির প্রার্থী করতে হবে উচ্চ নেতৃত্বকে। নিমেষের মধ্যে বিজেপি যুব নেতার এই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। এই পোস্টের পরেই,বর্তমান দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইকে নিয়ে, নতুন করে নানান জল্পনা শুরু হয়েছে দুর্গাপুরে । প্রশ্ন উঠেছে, বিজেপির যুব নেতা হঠাৎ করে , কেন বর্তমান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ককে নিয়ে ফেসবুকে এই পোষ্ট করতে গেলেন? এইটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে দুর্গাপুর পশ্চিম ৩ নম্বর মন্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি সুজয় মুখার্জীর সাফ কথা , দুর্গাপুর পশ্চিমের বর্তমান বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই ছাড়া আর অন্য কোন বিকল্প প্রার্থী নেই , যে দুর্গাপুর পশ্চিম আসন থেকে বিজেপিকে জেতাতে পরবে। আর তাঁকে সব সময় মানুষ পায়। তিনি পথে ঘাটে নেমে কাজ করেন । তার পরেও প্রশ্নটা হলো , এখনও রাজ্য বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে দেরি রয়েছে। সবে শুরু হয়েছে রাজ্য জুড়ে এসআইআর - এর কাজ। ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখনো কোন দলের প্রার্থী ঠিক হয়নি, পড়েনি কোন পোস্টার, হয়নি দেওয়াল লিখন। এতো আগে থাকেই বিজেপি যুব নেতা ফেসবুকে কেন এমন একটি পোষ্ট হঠাৎ করে করলেন। পাশাপাশি এবার প্রশ্ন উঠা শুরু করেছে , তাহলে কি দুর্গাপুর পশ্চিমের বিজেপির জেতা আসনে আন্য কেও কি নতুন প্রার্থী হওয়ার দৌড়ে চলে এসেছে? বিজেপি যুব নেতার এই পোষ্টকে নিয়ে রাজনীতির ময়দানে নেমেছে তৃণমূল। তৃণমূল জেলা নেতৃত্বে কথায়, তৎকাল নেতা বিজেপিতে এসে ভিড় জমিয়েছে, হয়তো এই আসনে আর নিরাপদ নয় লক্ষন ঘোড়ুই। সেই কারণেই ফেসবুক পোষ্ট হচ্ছে। আর দুর্গাপুরের মানুষ জানেন , লক্ষণ ঘড়ুই কেমন কাজ করেন । তা এটা বিজেপির নিজস্ব ব্যাপার। তবে এই আসনে ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির হার নিশ্চিত , দাবী তৃণমূল নেতৃত্বের। তবে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বর্তমান বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বললেন , এই ভাবে বিজেপির কোনো কিছু ঠিক হয়না। কোন বিজেপির কর্মীর মনে হয়েছে , হয়তো তাই তিনি পোস্ট করেছেন। তবে, এটা বলতে পারি, ২০২৬ এ তৃণমূল রাজ্যের ক্ষমতায় থাকবে কিনা সেটা আগে দেখুক তৃণমূল। দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে নিয়ে ওতো ভাবতে হবে না তৃণমূলকে কারণ দুর্গাপুর পশ্চিম আসনে ফের বিজেপি বিপুল ভোটে জিতবে।


Click Here to Visit

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0