দুর্গাপুরে হাই ভোল্ট বিদ্যুৎ লাইনে কাজের সময় বিস্ফোরন , ঘটনায় গুরুতর আহত দুই ঠিকা শ্রমিক

দুর্গাপুরে হাই ভোল্ট বিদ্যুৎ লাইনে কাজের সময় বিস্ফোরন , ঘটনায় গুরুতর আহত দুই ঠিকা শ্রমিক

নিজস্ব সংবাদদাতা :-দুর্গাপুরের ইস্পাত নগরীর বাল্ক সাপ্লাইয়ের হাই ভোল্ট বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন সুদীপ্ত হালদার ও বিধান হাঁসদা নামের দুই ঠিকা শ্রমিক। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে , বুধবার সন্ধ্যায় ভারতী রোডের জল ট্যাংকির কাছেই ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের উপর কাজ চলছিল। অভিযোগ ওঠে, সেই সময় দায়িত্বপ্রাপ্ত এসটি গ্যাংয়ের এক আধিকারিক কোনও রকম সুরক্ষা বা প্রটোকল পালন না করেই লাইন চার্জ চালু করে দেন, আর সেই মুহূর্তেই ঘটে যায় ভয়ঙ্কর ‘ব্লাস্টিং’। মুহূর্তে দগ্ধ হয়ে যান দুই শ্রমিক। গুরুতর আহত‌ অবস্থায় এক শ্রমিককে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ও অন্যজনকে দুর্গাপুর ইস্পাত কারখানা মেইল হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূলের আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়ে তাঁরা অভিযোগ তোলেন, আধিকারিক ও কন্ট্রাকটারের গাফিলতিই এই প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ। তাঁদের দাবি, এত হাই ভোল্টেজ লাইনে কাজ করানোর আগে নিয়ম মেনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা, সেফটি ব্রিফিং ও ব্যক্তিগত সুরক্ষা-সরঞ্জাম দেওয়ার কথা, কিন্তু তার কোনোটাই যথাযথ ভাবে করা হয়নি। তাড়াহুড়ো করে কাজ করাতে গিয়ে আধিকারিকেরা নিয়ম ভাঙেন, আর এই অবহেলার বলি হতে হলো দুই শ্রমিকে।


Click Here to Visit

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0