পিপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের দিন খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে এলেন অভিনেত্রী কৌশানী
নিজস্ব সংবাদদাতা:- গত ১৬ নভেম্বর(রবিবার )পানাগড় মিত্র সংঘ ক্লাব মাঠে উদ্বোধন হলো, ১২টি ক্রিকেট দলকে নিয়ে চতুর্থ বর্ষের আইপিএল ধাঁচের পিপিএল ক্রিকেট লিগ টুর্নামেন্টের । এদিন পানাগড় বাজার মিত্র সংঘ ক্লাব মাঠে প্রদীপ প্রজ্জ্বলন করে ২০২৫ পিপিএল ক্রিকেট লিগ টুর্নামেন্টের উদ্বোধন করেন , পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। এছাড়াও উপস্থিত ছিলেন , পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মদক্ষ বৈশাখী ব্যানার্জি, কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি প্রসুন খাঁ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং পিপিএল ক্রিকেট টুর্নামেন্ট কমেটির সভাপতি পল্লব ব্যানার্জী ও কমিটির অন্যান্য সদস্যরা। রবিবার সকালে পিপিএল ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন এলাকার ক্রিকেটপ্রেমী মানুষেরা।এছাড়াও এদিন বিকেলের দিকে পিপিএল ক্রিকেট লিগ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়ারদের উৎসাহ দিতে পানাগড় বাজার মিত্র সংঘ মাঠে উপস্থিত বর্তমান বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়িকা কৌশানী মুখার্জী । বিকেলে পানাগড় মিত্র সংঘ ক্লাব মাঠে এক ঝলক কৌশানিকে দেখতে পানাগড় বাসিন্দাদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। কৌশানী মুখার
What's Your Reaction?