দুর্গাপুর চেম্বার অফ কমার্সের ‘প্রযুক্তি’ প্রকল্প ডিজিটাল আলোর পথে আরও এক ধাপ এগোল
নিজস্ব সংবাদদাতা:- যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে, এখন অবশ্যই জানতে হবে কম্পিউটার। আর প্রযুক্তির লড়াই এখন চলছে সর্বত্র । কোথায় আছে " নার্স দা বেবি , প্রটেক্ট দা চাইল্ড , দেন গিভ হিম ফাইট "। এই কথাটা চিন্তা করে ছোটদের কম্পিউটার শিক্ষার মাধ্যমে গড়ে তোলার উদ্যোগী হয়েছে , দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল । সেই মতো সোমবার ডিজিটাল শিক্ষার প্রসারে আরও এক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা হলো দুর্গাপুরের পলাশডিহায়। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্তের প্রচেষ্টায় এবং দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় পলাশডিহা তরুণ সংঘ ক্লাবে চালু হলো , বিনামূল্যে আরও একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ‘ প্রযুক্তি ’ । সোমবার সন্ধ্যায় পলাশডিহা তরুণ সংঘ ক্লাবে এই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো । দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সূত্রের খবর, দুর্গাপুর জুড়ে মোট ২০ টি বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। আজ অষ্টম প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হলো । ধাপে ধাপে বাকি গুলিও তৈরি করা হবে । শুধু তাই নয়, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গুলিতে থাকবে অত্যাধুনিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো। এদিনের অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার নিজ হাতে কিছু সময় , এলাকার শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্রের কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি চন্দন দত্ত, প্রাক্তন কাউন্সিলর রামপ্রসাদ হালদার , বিশিষ্ট ব্যবসায়ী রামকৃষ্ণ মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা । দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে জানা যায়,বর্তমান সময়ে প্রযুক্তিগত দক্ষতা ছাড়া শিক্ষায় অগ্রগতি ও কর্মসংস্থানের সুযোগ সীমিত , সেই ভাবনাকে সামনে রেখে পলাশডিহাতে এই উদ্যোগ। পাশাপাশি দুর্গাপুরের বাসিন্দারা আশাবাদী, দুর্গাপুর জুড়ে ২০ টি বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠালে, ডিজিটাল শিক্ষার আলো আরও বিস্তৃত হবে।
What's Your Reaction?