ভূমি রাজস্ব দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে আটক বালি বোঝায় ট্রাক্টর
নিজস্ব সংবাদদাতা:-রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসন অবৈধ বালির কারবার বন্ধের নির্দেশের পরও,সমাজের একশ্রেণীর অসাধু মানুষ সরকারের সব নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে, নিজেদের মতো করে অবৈধ বালির কারবার চালিয়ে যায় । সেই ঘটনা আবার সামনে এলো। অভিযোগ,সরকারি নির্দেশকে কোন রকম তোয়াক্কা না করেই, সরকারি রাজস্বের ফাঁকি দিয়ে বুক ফুলিয়ে চলছিল অবৈধ বালির রমরমা ব্যবসা। সূত্রের থেকে জানা গেছে ,এই খবর সরকারি প্রশাসনের কাছে এসে পৌঁছাতেই, যৌথ অভিযানে নামে সরকারি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও বুদবুদ থানার পুলিশ। এরপরেই বুদবুদ চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আটোক হয় একটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর। সূত্রের খবর প্রশাসনের অভিযানে আটক এই অবৈধ বালির ট্রাক্টরের মালিক জনৈক ঘোষ বাবু নামে এক তৃণমূল নেতা। এছাড়াও সূত্রের আরো খবর, এই তৃণমূল নেতার নাম অবৈধ বালির ব্যবসার সাথে বারবার জড়িয়েছে। এমনকি বালি ঘাটে প্রশাসনের সাথে ঝামেলাতেও , এই তৃণমূল নেতার নাম উঠেছিল বলেও সূত্রের খবর। নতুন করে, প্রশাসনের অভিযানে চাকতেঁতুল পঞ্চায়েত এলাকা থেকে অবৈধ বালির ট্রাক্টর আটকের খবর সামনে আসতেই, অবৈধ বালির ব্যবসার জন্য তৃণমূল সরকার ও প্রশাসনের দিকে আঙ্গুল তুলেছে বিজেপি নেতৃত্ব।তবে তৃণমূল নেতৃত্বের দাবি, কোন ব্যবসায়ী তাঁর আসল ব্যবসার পেছনে অন্য কি কারবার করছেন , তা কারো পক্ষেই সব সময় জানা সম্ভব নয় । আর বিরোধীরা যেই দাবি করুন, অবৈধ কারবারিদের বিরুদ্ধে কিন্তু তৃণমূল প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে। সেটাই বারবার দেখা যায়। আর বিরোধীদের তো কোন কাজ নেই, শুধু তৃণমূলের বদনাম কি ভাবে করা যায়, সেই চেষ্টাই করে।
What's Your Reaction?