সাফাই কর্মীদের বিভিন্ন দাবীকে সামনে রেখে ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের মিছিল
নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত ৪৩ টি ওয়ার্ডের ২৪০০ সাফাই কর্মী বিভিন্ন দাবী ও বৈষম্যের বিরুদ্ধে সোমবার দুপুরের দিকে ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন (আইএনটিইউসি)-র পক্ষ থেকে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের নিকটবর্তী গান্ধী মোড় ( সার্কাস ময়দান) থেকে দুর্গাপুর নগর নিগম কার্যালয় পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন , ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং দুর্গাপুরের সাফাই কর্মী আন্দোলনের পথ প্রদর্শক তথা পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসির সভাপতি সুভাষ সাহা। তারই নেতৃত্বে এদিনের মিছিলটি সংগঠিত হয়।এছাড়াও এদিনের মিছিলে আমন্ত্রিত ছিলেন , প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তরুণ রায়, দুর্গাপুর পশ্চিম বিধান সভা আইএনটিইউসি-র সভাপতি রবিন চ্যাটার্জী, কলিয়ারি মজদুর ইউনিয়নের কাজোড়া ইউনিটের সম্পাদক জনাব জামাল উদ্দিন মিয়া, এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের সহ সভাপতি স্বপন কুণ্ডু, সম্পাদক কানায় বসাক, ডিএসটিপিএস (ডিভিসি) কন্ট্রাকটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিশ্বনাথ আঁকুরিয়া, সহ সম্পাদক সমীর দত্ত, ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সহ সভাপতি তপন রুইদাস, সম্পাদক উজ্জ্বল রুইদাস, কোষাধক্ষ পরিমল রুইদাস,দুর্গাপুর লসেলের সম্পাদিকা দেবযানী দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এই মিছিলের শেষে ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা ফাউন্ডার সুভাষ সাহা এদিন বলেন, অতি শ্রীঘ্রই যদি সাফাই কর্মীদের দাবীর সমাধান না হয়,তাহলে আগামীদিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন।
What's Your Reaction?