হোটেলের আড়ালে গাড়ি থেকে লোহা ও সিলিকন কাটিং এর অভিযোগ
নিজস্ব সংবাদদাতা:-দুর্গাপুরের কোর্ট মোড় সংলগ্ন একটি হোটেলের পাশে চলছে ফ্যাক্টরির গাড়ি থেকে লোহা ও সিলিকন কাটিং এর অবৈধ ব্যবসা। এমনটাই অভিযোগ স্থানীয়দের । সূত্রের খবর, এই হোটেলটির পাশে বিভিন্ন ফ্যাক্টরির মাল বোঝাই গাড়ির চালকেরা তাঁদের গাড়ি রেখে খাওয়া দাওয়া করতে এলে, গাড়ির চালকদের ভুল বুঝিয়ে ফ্যাক্টরির গাড়ি থেকে লোহা ও সিলিকন কাটিং করে নেওয়া হয়। এছাড়াও স্থানীয় সূত্রের খবর দু একদিন আগে একটি ফ্যাক্টরির সিলিকন বোঝাই গাড়ির ড্রাইভার, হোটেলে খেতে ঢুকে নেশাগ্রস্ত হয়ে পড়ে , আর সেই সুযোগে গাড়ি থেকে প্রায় চার কুইন্টালের মত সিলিকন কেটে নেওয়া হয়। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রে আরো খবর, পরে এই ঘটনায় হোটেলের দুজনকে গ্রেফতার করা হয়। তবে, ঘটনার সাথে কারা কারা যুক্ত জানা না গেলেও । এই ঘটনার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে, হোটেলে খাবার খেতে আসা গাড়ির ড্রাইভারদের মধ্যে। তবে স্থানীয়দের অভিযোগ , মাঝেমধ্যেই এই রকম ঘটনা এখানে ঘটে। তবে এই ঘটনার পর, সোহেল নামে এক ব্যক্তির নাম সামনে আসছে। সোহেল এই ব্যক্তিটি কে ? এখন তাঁর খোঁজ খবর শুরু হয়েছে। ঘটনার তদন্ত দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ । এই হোটেলের ওপর নজরদারি শুরু হয়েছে পুলিশের।
What's Your Reaction?