দুর্গাপুরে মে দিবস পালন এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের, ৪ শ্রম কোড বাতিলের দাবি সুভাষ সাহার
নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর :- আন্তর্জাতিক শ্রমিক দিবসে যথাযথ মর্যাদায় মে দিবস পালন করল এএসপি ঠিকা মজদুর কংগ্রেস। শুক্রবার সকালে সংগঠনের কার্যালয়ে জাতীয় মজদুর কংগ্রেসের তিরঙ্গা বর্ণিত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসি সভাপতি তথা এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের কার্যকরী সভাপতি সুভাষ সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা আইএনটিইউসি সভাপতি রবীন চ্যাটার্জী, সংগঠনের সম্পাদক অজয় বাগদি, সহ-সভাপতি স্বপন কুন্ডু, কোষাধ্যক্ষ শিবনাথ ধীবর, সহ-সম্পাদক বাবলু বদ্যাকার, কার্যনির্বাহী সদস্য সন্তোষ সূত্রধর, দুর্গাপুর সাব-ডিভিশন হসপিটাল ওয়ার্কার্স কংগ্রেসের সম্পাদক শশীকান্ত বাউড়ি-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুভাষ সাহা কেন্দ্রের ৪টি শ্রম কোডের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, "মহান মে দিবস আমাদের প্রেরণা দেয় বঞ্চিত, শোষিত শ্রমিকদের হয়ে লড়াই করার। আজ যখন কেন্দ্রের শ্রমিক বিরোধী ৪টি কালা কানুন শ্রম কোড লাগু হচ্ছে, তখন মে দিবসের তাৎপর্য আরও বেড়ে যায়।"তিনি আরও বলেন, "আমরা জাতীয়তাবাদী শ্রমিক। আমাদের পতাকার রঙ তিরঙ্গা। এই ভারতের উন্নতির জন্য আমরা শ্রমিকেরা নিবেদিত প্রাণ।" শ্রমিকের অধিকার রক্ষাই আজকের দিনের শপথ বলে মন্তব্য করেন তিনি।অনুষ্ঠান থেকে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াই জারি রাখার ডাক দেয় সংগঠনের নেতৃত্ব।
What's Your Reaction?