পাণ্ডবেশ্বর বিধানসভায় তৃণমূলের এসআইআর কাজের প্রশংসা করেন মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন জেলায় গিয়ে এসআইআর কাজকর্ম নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠক শুরু করেছেন, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস । একই ভাবে এবার পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভার SIR WAR ROOM পরিদর্শন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি এখানকার এসআইআর কাজের অগ্রগতি নিয়েও প্রশংসা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলা ভোট রক্ষার এসআইআর এর ওয়ার রুম । সূত্র থেকে জানা গিয়েছে, এসআইআর এর কাজের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পাণ্ডবেশ্বর বিধানসভা অনেকটাই ভালো জায়গায়। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর বিধানসভার এসআইআর এর কাজের আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যে দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন, পাণ্ডবেশ্বরের বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিএলএ -১ শিবদাসন দাশু , মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ সকল জেলা এবং ব্লক নেতৃত্ব। আগামী পাঁচদিন তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা- কর্মী ও বিএলএ-২ দের কর্মসূচিও বেঁধে দিলেন রাজ্যের দুই মন্ত্রী। এদিন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, আমি আপাতত তিনটে জেলায় ঘুরছি, সকল বিধানসভার মধ্যে পাণ্ডবেশ্বর বিধানসভার সুসজ্জিত ও সুসংগঠিত , যা আমাকে মুগ্ধ করেছে। আগামী ২০২৬ এর বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বর বিধানসভা পশ্চিমবঙ্গের মধ্যে নজির সৃষ্টি করবে।
Click Here to Visit
What's Your Reaction?