বেনাচিতি নতুন পল্লীর নবোদয় ক্লাবের সরস্বতী পুজো উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন
নিজস্ব সংবাদদাতা:- আজ সারা রাজ্য জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব একটি অর্থাৎ বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা । শুক্রবার সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , বাড়ি ও ক্লাবের পক্ষ থেকে শুরু হয়েছে সরস্বতী পূজার আয়োজন। এদিন সকাল থেকে নানান রং এর নতুন পোশাকে সমস্ত শিক্ষার্থীরা তাঁদের নিজেদের পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি মেতে উঠেছে আনন্দ উৎসবে।সরস্বতী পূজা মানেই বিদ্যা, জ্ঞান ও সৃষ্টিশীলতার প্রতি শ্রদ্ধা—এই বার্তাই আজ ছড়িয়ে পড়ছে সারা দেশজুড়ে।
এই বিশেষ দিনে শিক্ষার্থী থেকে শিক্ষক ও অভিভাবকেরা দেবীর কাছে প্রার্থনা করছেন জ্ঞানার্জন, সাফল্য ও আলোকিত ভবিষ্যতের জন্য। বিভিন্ন জেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে । সরস্বতী পূজা উপলক্ষে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত ও আবৃত্তির ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনও দেখা গেছে। ঠিক একইভাবে, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর নগর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুন পল্লী এলাকার নবোদয় ক্লাবের সদস্যদের পক্ষ থেকে আজ এলাকার মাঠে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এই পুজো এবছর তৃতীয় বর্ষের পদার্পণ করেছে। সমস্ত ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার ছোট থেকে বড় প্রত্যেকেই পুজোর সাথে যুক্ত হয়েছেন। নবোদয় ক্লাবের পূজোর উদ্বোধন করেন , এলাকার সমাজসেবী রাজু সিং। পুজো উদ্যোক্তারা জানান, ক্লাবের সরস্বতী পুজোকে সামনে রেখে এলাকার ছোটদের এবং মহিলাদের নিয়ে ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও সকলের জন্য ভোগের ব্যবস্থা করা হয়েছে। সরস্বতী পুজোকে ভালোভাবে আয়োজন করতে ক্লাব সদস্য অমার্জিত যাদব , রাজ নন্দি, সুমিত রাজাক , আদিত সাহু, রাজেশ সাহা, বিকাশ সাহানি , সমীর মিস্ত্রি , গুড্ডু শর্মা সহ অন্যান্যরা বিশেষ ভাবে এগিয়ে এসেছেন। সুতরাং বলাই যায় , দেশ ও সারা রাজ্য জুড়ে সরস্বতী পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি বাঙালির শিক্ষা ও সংস্কৃতির গভীর বন্ধনের প্রতীক।
What's Your Reaction?