বিজেপির শহীদ দিবস পালন অনুষ্ঠানকে নিয়ে বিতর্ক
নিজস্ব সংবাদদাতা:- ২০১৮ সালের ৯ ডিসেম্বর কাঁকসা ব্লকের সরস্বতী গঞ্জে খুন হন, রূপগঞ্জ এলাকার বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ। আর আজ ছিল সেই দিন। প্রতি বছরের মতো, এবারও বিজেপির কর্মীরা সন্দীপ ঘোষের প্রতি শ্রদ্ধা জানাতে, ফুল ও মালা দিয়ে পৌঁছান রূপগঞ্জে থাকা সন্দ্বীপের মূর্তির সামনে। তবে এই বছরের শহীদ দিবসের অনুষ্ঠানে দেখা গেল অন্য এক দৃশ্য । এদিন সকালে রূপগঞ্জে সন্দীপ ঘোষের মূর্তিতে মাল্যদান করলেন, বিজেপির কিষান মোর্চার সাধারণ সম্পাদক ভগিরথ ঘোষের নেতৃত্বে বিজেপির কর্মীরা। আর একটু বেলা গড়াতেই, একই মূর্তিতে মাল্যদান করলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এতেই তৈরি হলো নতুন এক বিতর্ক। হঠাৎ বিজেপি কর্মীরা কেন দুই ভাগে শহীদ দিবস পালন করলেন,যা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ভগিরথ ঘোষ বলেন,"যেদিন ঘটনাটি ঘটে, সেই দিন আমিও সন্দ্বীপের সাথে ছিলাম। আমরা সকালে মাল্যদান করি সন্দ্বীপের মূর্তিতে। এবং মূর্তিটি পরিষ্কার করেছি আমরা। অন্যদিকে জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "এইসব ছোটখাটো বিষয় নিয়ে আমরা ভাবি না। আমাদের একটাই লক্ষ্য, যারা খুন করেছে সেই শেখ সইফুল, শেখ হিরন মন্ডল, জহিরুল মিদ্যা ওরফে কাংলা , এদের গ্রেফতার করতে হবে। তবে বিষয়টিকে নিয়ে কটাক্ষ করে জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,"একজন কর্মীর শহীদ দিবস পালন হচ্ছে দুই ভাগে ভাগ করে। এরই নাম বিজেপি। সকালে একবার পালন হচ্ছে ।দুপুরে একবার পালন হচ্ছে ।আবার রাতেও হয়তো পালন হবে। এই বিজেপি ২০২৬ এর নির্বাচনে বাংলা থেকে নির্মূল হয়ে যাবে।
Click Here to Visit
What's Your Reaction?