২০০২ ভোটার তালিকায় নাম থাকলেও নির্বাচন কমিশনের পোর্টালে নেয় নাম, চিন্তায় ৪১জন ভোটার

২০০২ ভোটার তালিকায় নাম থাকলেও নির্বাচন কমিশনের পোর্টালে নেয় নাম, চিন্তায় ৪১জন ভোটার

মোহন সরেন:- রাজ্যে এসআইআর-এর কাজ শুরু হতেই , একের পর এক নতুন নতুন বিতর্ক সামনে আসা শুরু করেছে। যা কিনা,চিন্তা বাড়াচ্ছে বহু মানুষের। এই আবহের মধ্যেই, নতুন একটি সমস্যার সম্মুখীন দুর্গাপুরের ৪১ জন বৈধ ভোটার। তাঁদের নাম রয়েছে ২০০২ সালের ভোটার তালিকার কিন্তু নির্বাচন কমিশনের পোর্টাল থেকে ৪১ জনের নাম হঠাৎ উধাও। ঘটনাটি দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোন অঞ্চলের ভারতী রোড এলাকার, এখানকার ৪১ জন ভোটারের নাম রয়েছে ২০০২ সালের ভোটার তালিকার হার্ড কপিতে। তারপরেও, এই ৪১ জনের নাম কমিশনের অন লাইন পোর্টালে নেই, ঘটনাটি সামনে আসতেই কার্যত আতঙ্কের মধ্যে পড়েছেন দুর্গাপুরের ৪১ জন বৈধ ভোটার। জানা গিয়েছে, এই ঘটনার কথা জানাতে দুর্গাপুরের মহকুমা শাসকের সাথে শনিবার রাতে তাঁরা দেখা করেছেন। কিন্তু কি হবে ? এই চিন্তায় রাতের ঘুম উড়েছে দুর্গাপুর ইস্পাত নগরীর ৪১ জন ভোটারের। তাঁরা জানান, ২০০২ সালে ভোট দিয়েছেন, ভোটার লিস্টের হার্ড কপিতে ৪১ জনের নামও রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের অন লাইন পোর্টাল থেকে কি ভাবে  নাম উড়ে গেলো, তা নিয়ে প্রচন্ড  চিন্তার মধ্যে। তবে,  এসব কমিশনের চক্রান্ত ক্ষোভ উগরে দিলেন, দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূলকেই পাল্টা দোষরোপ করেছেন , দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই । তিনি অভিযোগ তুলে বলেন, অহেতুক আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে। তবে দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস আশ্বাস দিয়েছেন সমস্যা দ্রুত মিটে যাবে।


Click Here to Visit

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0